1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেই মোস্তফা আমীনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

বিনাসুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরীহ শত শত মানুষকে ঢাকায় আনার অভিযোগে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ সংগঠনের প্রধানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১০০০/১২০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

সোমবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় হওয়া মামলার নম্বর-৩৪। ধারা-১২০বি/১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩১/৩৫৩/৪২৭/১০৯/১১৪।

আজ মঙ্গলবার মামলায় গ্রেফতার এজাভুক্ত আসামিদের আদালতে পাঠাবে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম কথিত এই সংগঠনের প্রধান এবিএম মোস্তফা আমীন, আহ্বায়ক জিয়াউর রহমান, সমন্বয়ক সৈয়দ ইসতিয়াক, মাহবুবুল আলম চৌধুরী।

এদিকে সোমবার রাতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সংগঠনের আরেক অন্যতম নেতা জিয়াউর রহমানকে আটক করে।

মামলার এজাহারে যা আছে: ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ জানতে পারে এজাহারভুক্তি অন্যতম আসামি এবং বাকি ১৫ আসামিসহ অজ্ঞাতনামা ১০০০/১২০০জন রাজধানীতে অপরাধ, দাঙ্গা ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের পরিকল্পনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষকে বিনাসুদে ঋণ দেওয়ার কথা বলে শাহবাগ মোড়ে বেআইনিভাবে জমায়েত করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কয়েকজনকে আটক করা হয়। কথিত সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে দাঙ্গা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের লোক জমায়েত করতে নিষেধ করে এবং ঘটনাস্থল থেকে চলে যাওয়ার অনুরোধ করে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে সরকারি কর্তব্য পালনে বাধা দেয় এবং তাদের ওপর আক্রমণ করে। এতে কয়েকজন আহত হয়। আসামিরা শাহবাগ মোড়ে থাকা ট্রাফিক কন্ট্রোলের কাজে ব্যবহৃত প্লাস্ট্রিকের রোড ডিভাইডার ভেঙে (প্রায় ২০ হাজার টাকার ক্ষতি) ফেলে। তখন সেখানে অতিরিক্ত অফিসার ও ফোর্স যায়। এরপর মোট ১৯ জনকে আটক করা হয়। এসময় অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এজাহারে বলা হয়, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’র ব্যানারে ষড়যন্ত্রমূলকভাবে ঢাকাসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় আনা হয়। এসব মানুষকে জমায়েত করে একটি দাঙ্গা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর পরিকল্পনা ছিল বলে আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট