1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

মনোহরগঞ্জে উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরনবী সেক্রেটারি ফয়জুর রহমান

আবু ইউসুফ: 
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ:  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার রুকুন সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে পুনরায় আমির নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা নুরনবী, সেক্রেটারি হয়েছেন মোঃ ফয়জুর রহমান। বৃহস্পতিবার রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট শাহাজান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী ফোরামের সহ সেক্রেটারি ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম। এসময় উপজেলা ও সব ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুকন সম্মেলনে বক্তারা বলেন -আমরা(জামায়াতে ইসলাম)  মহান আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর হুকুমাত কায়েম করার জন্য রাজনীতি করি।তাই মহান আল্লাহ যাকে পছন্দ করেন, তার মাধ্যমেই দ্বীনের খেদমত করাবেন।
আজ যারা মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের নব নিযুক্ত দায়িত্বশীল নির্বাচিত ও মনোনীত হয়েছেন,আপনারা সকলে তাদের নেতৃত্বকে মেনে উপজেলা জামায়াতের সকল কায্যক্রম পরিচালনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট