1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

আন্দোলন চলাকালীন কুমিল্লার পুলিশ লাইনস্ এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আল আমিন সরকারকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম। এর আগে তাকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ ।

আল আমিন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। কুমিল্লার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা এলাকার জুয়েল সরকারের ছেলে।

এছাড়া আল আমিন সরকার কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের নাতি হিসেবে নিজেকে পরিচয় দিতেন।

জানা গেছে, এ বছরের ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস্ ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুব, স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। হামলার ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া হামলায় আহত হয় অন্তত ৩০ জন। হামলার সময় তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়ায় নিরস্ত্র ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট