1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে ব্যবসায়ীদের সাথে সাবেক এমপি কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিমের মতবিনিময়

মনোহরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম. আনোয়ারুল আজিম উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। শনিবার বিকাল ৫ টায় নবগঠিত মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন নবগঠিত ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু। এ সময় ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম. আনোয়ারুল আজিম কে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও যুবদল নেতা হাসান পাটোয়ারির উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কুমিল্লা–৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) এম. আনোয়ারুল আজিম ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি ইলিয়াস পাটোয়ারী , সহ-সহ-সভাপতি আবুল বাশার কিরন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূঁইয়া , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার , সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ মঞ্জুর হোসেন , নাথেরপেটুয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, মনোহরগঞ্জ বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাও. আব্দুল হাই বাবুল, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন , ব্যবসায়ী আলী আশ্রাফ ,জসিম উদ্দিন চৌধুরী , মাছুম বিল্লাহ , ঝলম উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মোজাম্মেল হোসেন , যুবদল নেতা মনির হোসেন ,আলাউদ্দিন, চান মিয়া সহ প্রমুখ। এসময় বক্তারা বলেন , এই বাজারে আর কাউকে চাঁদাবাজি ,দখলদারিত্ব করতে দেওয়া হবে না। পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার্থে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন নবগঠিত আহবায়ক কমিটির দায়িত্বশীলরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট