1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বিএনপি করার অপরাধে করছে সমাজচ্যুত! আওয়ামিলীগ এখনো হুমকি দিচ্ছে বিএনপি কর্মীদের।

এম এ কাদের অপুঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে
এম এ কাদের অপু: কুমিল্লার লাকসাম উপজেলার ৫ বারের সংসদ সদস্য ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার আওয়ামিলীগের মো: তাজুল ইসলাম। চলতি বছরের ৫ আগস্ট এই স্বৈরশাসক হাসিনার পতন হওয়ার পর লাকসামের উচ্চপদস্থ আওয়ামিলীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েও এখনো পূর্বের ন্যায় দূর থেকে ক্ষমতা দেখানোর চেষ্টা এখনো অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের ততকালীন ছাত্রদল সদস্য, সাবেক পৌরসভা ১ নং ওয়ার্ড ছাত্রদল যুগ্ন-আহবায়ক, লাকসাম পৌরসভা সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ও বর্তমান লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো: জাহিদ হোসেন রিপনকে তার নিজ গ্রাম লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড নশরতপুর গ্রামে বিএনপি করার অপরাধে সমাজচ্যুত করা হয়েছে। মোকাবেলা করতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন হামলা-মামলা।
শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একসময়ের রিক্সা চালক, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলামের শ্যালক লাকসাম উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মমহব্বত আলীর সাথে মিশে জায়গা জমিন বিক্রির দালালী করে আংগুল ফুলে কলাগাছ বনে গিয়ে ১ নং ওয়ার্ডের বিএনপি জামায়াতের ১নাম্বার শত্রু নামে পরিচিত বিল্লাল হোসেন এই এলাকায় সন্ত্রাসের কার্যকলাপ চালিয়েছিলেন। কারনে অকারণে অসংখ্য মানুষকে যেখানে সেখানে মারধর করে চাঁদাবাজি করারও অনেক প্রমাণ উঠে আসে।
শুধু তাই নয়, এই জাহিদ হোসেন রিপনকে বিগত স্বৈরশাসক আমলে তাকে মোট ৮ বার মারধর করে, ৩ বার বাড়ি ঘর ভাংচুর করে, মোটরসাইকেল ভাংচুর, একটি বড় অটো ভাংচুর ও বাড়ির সমস্ত আসবাবপত্র ভাংচুর করে নির্মম ভাবে তাকে তিলে তিলে নির্যাতন করলেও শহীদ জিয়ার আদর্শের সৈনিক কখনো মাথানিচু না করে বিএনপির জন্য ছুটে চলেছেন। শুধু তাই নাই জংশন বাজারে থাকা জাহিদ হোসেন রিপনের একটি মোবাইল দোকানও বন্ধ করে দেয়।
ঘাতক বিল্লাল হোসেন বর্তমানে প্রশাসনের অবৈধ অস্ত্র তালিকার অন্যতম সদস্য ও সে লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড সাবেক যুবলীগ সহ-সভাপতির দায়িত্ব পালন করতো।
বিল্লাল হোসেন কে নিয়ে লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক জাহিদ হোসেন রিপন ফেইজবুকে স্ট্যাটাস দেওয়াতে বিল্লালের পক্ষ হয়ে তারই ভাগিনা তামিদ খান ততকালীন ছাত্রলীগ কর্মী বর্তমানে প্রবাসে থেকে জাহিদ হোসেন রিপন কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এইদিকে সন্ত্রাসের গডফাদার বিল্লাল ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাবেক ছাত্রদল ও বর্তমান লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো: জাহিদ হোসেন রিপন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট