1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লাগামহীন ডিম ডজন ১৭৫ টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৫০ বার পড়া হয়েছে
আবারও লাগামহীন হয়ে পড়েছে ডিমের বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। যা খুচরা দোকানগুলোতে রেকর্ড ১৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অথচ এক সপ্তাহ আগেও ১৫০-১৫৫ টাকা ডজন ডিম বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, দুই দিনের ব্যবধানে প্রতি শ’ ডিমের দাম পাইকারিতে প্রায় ৩৫-৪০ টাকা বেড়েছে। খুচরা পর্যায়েও ডজনপ্রতি দাম বেড়েছে চার-পাঁচ টাকা করে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১৫-২০ টাকার মতো বেড়েছে। রাজধানীর মালিবাগ বাজারের ডিম বিক্রেতা শফিক রহমান বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। বাদামি ডিম ডজনপ্রতি ১৭০ টাকা করে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের ডিম বিক্রেতা আবু হানিফ বলেন, ডিমের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেও মুরগির দাম বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। টিসিবির গতকালের বাজারদর অনুসারে, প্রতি ডজন ডিমের দাম ছিল ১৫০-১৬৮ টাকা। অর্থাৎ প্রতি হালি ডিমের দাম পড়ছে ৫০-৫৬ টাকা। টিসিবির হিসাবে, গত এক বছরের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম ১৮ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া বলেন, এসএমএসের মাধ্যমে ডিমের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। বাজার মনিটরিংয়ের অভাবে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের এতগুলো সংস্থা থাকার পরও ভোক্তা অধিকার ছাড়া আর কাউকে বাজার মনিটরিংয়ে দেখা যায় না। বাজার মনিটরিং করলে ডিমের দাম কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট