1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের গুলিতে পুলিশ নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মধ্যরাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে, অভিযুক্ত আটক

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। গত রাত ঠিক ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ওই সময় নিহত কনস্টেবল মনিরুল ও কাউসার আহমেদ ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত ছিলেন। হঠাৎ করে তারা দুজন নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কনস্টেবল কাউসার নিজের সঙ্গে থাকা রাইফেল দিয়ে গুলি করেন মনিরুলকে। গুলির শব্দে ডিপ্লোমেটিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই পড়ে থাকে  মনিরুলের লাশ।  এ ছাড়া জাপান অ্যাম্বাসির সাজ্জাদ হোসেন শাহরুখ নামের একজন ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কনস্টেবলকে নিরস্ত্র করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। প্রত্যক্ষদর্শী হাসান আহমেদ নামের একজন গণমাধ্যমকর্মী বলেন, তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে করে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। এতে তাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তবে কী নিয়ে এমন ঘটনা, তা তাৎক্ষণিক বুঝতে পারেননি, ঘটনা জানারও পরিস্থিতি ছিল না। রাত ১২টা ২০ মিনিটে গুলশান থানার ওসি মাজহার বলেন, সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় সামনের দিকে যেতে পারছেন না। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্ত। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত পৌনে ১টার দিকে সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছে। ডেড বডি স্পটে আছে। একই ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি আরও জানান, গুলিবর্ষণকারীকে সোয়াটের মাধ্যমে নিরস্ত্র করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট