1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আনারুল ইসলাম শ্যামল (২৯) এর কোদালের আঘাতে আহত বড়ভাই শামসুল হুদার (৪২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনারুল ইসলামের স্ত্রী গোলাপী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শামসুল হুদা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর এলাকার হাফিজার রহমানের ছেলে। অভিযুক্ত আনারুল ইসলাম একে অপরের সৎ ভাই। শনিবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

এরআগে শুক্রবার রাতে বগুড়ার একটি বেসসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সামছুল হুদার মৃত্যু হয়। এরআগে গত ৫ জুন বিকেল ৩ টার দিকে উপজেলার তালুককানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর এলাকার হাফিজার রহমানের দুই স্ত্রীর তিন সন্তানের মাঝে বেশ কিছুদিন থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে গত ৫ জুন বিকেলে সামছুল হুদা ও তার ছোট ভাই শাহীন মোটর সাইকেলে চড়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে অভিযুক্ত সৎ ছোটভাই আনোয়ারুল ইসলামের বাড়ির সামনে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরুা হয়। এ সময় আনোয়ারুল কোদাল দিয়ে সামছুল হুদার মাথায় আঘাত করে। তাকে বাঁচাতে গেলে মাথায় কোদালের আঘাত পায় ছোট ভাই শাহীনও। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তাদের অবস্থা শঙ্কটাপন্ন হলে বগুড়ার শজিমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। গুরুতর আহত ছোট ভাই শাহীন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী লাবনি আকতার বাদী হয়ে অভিযুক্ত আনারুল ইসলাম শ্যামল ও তার স্ত্রী গোলাপী বেগমকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গোলাপী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ ঘটনায় গোলাপী বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে মামলার মূল আসামী আনারুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট