1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে লাকসামে লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি একেএম শাহ আলম, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহাবুদ্দিন হায়দার, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহবুব-ই ছোবহানী খোকন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, আমরা ৫ই আগস্টে ফ্যাসিস্ট দূর করেছি। কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারাও ফ্যাসিস্টের পথ অনুসরণ করছেন। তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে হচ্ছে।
জামায়াতের প্রার্থীরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে দলমতের ঊর্ধ্বে উঠে সমাজের সকল সমস্যা সমাধানের উদ্যোগ নিবেন। মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন।
উল্লেখ্য, ইতিপূর্বে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলনে মানবিক ব্যক্তিত্ব বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনকে লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে মোঃ মমিন মাওলা, ২নং ওয়ার্ডে মোঃ আবুবকর জাহিদ, ৩নং ওয়ার্ডে মোঃ লোকমান হোসেন, ৪নং ওয়ার্ডে মোঃ আকবর হোসেন মোল্লা, ৫নং ওয়ার্ডে খোরশেদ আলম তুহিন, ৬নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ডে মোঃ সাইফুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ডে ফরিদ উদ্দিন ছিদ্দিকী, ৯নং ওয়ার্ডে আবু জাফর সালেহ এবং ১, ২, ৩নং ওয়ার্ডে খাদিজা আক্তার, ৪, ৫, ৬নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন হিমু,
৭, ৮, জন৯নং ওয়ার্ডে মরিয়ম বেগমের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট