1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

থার্টিফার্স্টে বন্ধ থাকবে বার, ফানুস-আতশবাজি নিষিদ্ধ-স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার। এ ছাড়া আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানো নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে আমরা ফানুস উড়াতে নিষেধ করেছি। আতশবাজি ফোটানোও নিষেধ করেছি। রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে অনেক সময় আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে। থার্টিফার্স্ট নাইটে যে নরমাল বারগুলো আছে আমরা সেগুলো বন্ধ রাখবো। তরুণদের পানি-টানি খাওয়ার (মদ্যপান) বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট