1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
আজ ঢাকার সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রাণবন্ত কবিতা ও গানের উৎসব ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ এবং খ্যাতিমান কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সারোয়ার মাহিনের সার্বিক তত্ত্বাবধানে, কবি, গীতিকার ও সমাজসেবক মোহাম্মদ মোমেন মিয়ার সভাপতিত্বে এবং ঊর্মী হোম রায়ের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা, গান ও সাহিত্যচর্চার এক মনোমুগ্ধকর আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণমানুষের কবি ইমরোজ সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও অভিনেতা এ বি এম সোহেল রশিদ। উদ্বোধক ছিলেন কবি, লেখক ও সংগঠক বেল্লাল হাওলাদার। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, আইনজীবী ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ আবু তাহের।
এছাড়াও উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ফাতেমা সুলতানা সুমি, কবি ও সংগঠক জেসমিন দীপা, মোঃ আলী আজম (আক্তার), নজরুল ইসলাম বাঙ্গালী, মেঘলা জান্নাত, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, হাসিনা মমতাজ ও সাহাজাদা সেলিমসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, সংগঠক ও গুণীজন।
সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থিত সকলের মাঝে আনন্দ, ভালোবাসা ও সৃষ্টিশীলতার অনন্য আবেশ ছড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট