1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী।

মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

“নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—
মাদককে বিদায় জানান
☞ “যুব সমাজ রক্ষা কর,
মাদক, জুয়া, কিশোরগ্যাং বয়কট কর।”

শ্লোগানকে সামনে রেখে সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি, মাদকের ভয়াল থাবা,ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল আশক্তি থেকে পরিত্রানের লক্ষে জরুরী পরামর্শ সভার আয়োজন করেছে ৮নং ওয়ার্ড বিএনপি।
আজ সন্ধ্যা ৭ ঘটিকায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জরুরী আলোচনা ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড ( মির্জাপুর পূর্ব) বিএনপি সভাপতি মোঃ ওমর ফারুক। সাংবাদিক নুরুননবী চৌধুরী সেলিম এর সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম হাসান অপুর সার্বিক সহযোগীতায় আলোচনা ও পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ঝলম দঃ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম রাশেদ। আলোচনা ও পরামর্শ সভায় বক্ত্যব্য প্রদান করেন – মাস্টার দেলোয়ার হোসেন,মাষ্টার শাহ জামাল, হাফেজ মোঃ ছানাউল্লাহ নুরী, মোঃ মিজানুর রহমান, নুর মোহাম্মদ, নুরুননবী সওদাগর নোভেল, পল্লি চিকিৎসক আবু ইউছুফ, শহীদ উল্লাহ ব্যাপারি, সফিকুল ইসলাম মোল্লা, আনোয়ার হোসেন, ছালামত উল্লাহ, আমিনুল হক, স্বপন মিয়া, জসিম উদ্দিন, ফখরুল ইসলাম, বিল্লাল হোসেন ও সুজন চন্দ্র সুত্রধর। উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ের নেতাকর্মী সহ এলাকার প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক।
বক্তারা এলাকায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে দোকানপাটের ভিতর সকল মোবাইল গেম, ক্যারামবোর্ড খেলা, তাঁস, লুডু/চক্কা খেলা নিষিদ্ধকরণ, সন্ধার পরে শিক্ষার্থীদের রাস্তাঘাটে চলাচলে বিধি নিষেধ, বিদ্যালয় ক্যাচম্যান্ট এরিয়ায় বিদ্যালয় সমযের আগে ও পরে বখাটেদের চলাচলে নিষেধাজ্ঞা মাদক সেবন, বিক্রি ও এহেন কাজে সহায়তাকারীদের সরাসরি আইনের হাতে সোপর্দ করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গ্রহন করা হয়। সমাজকে সুন্দর ও অপরাধমুক্ত রাখতে এ সকল সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ও সামাজিক কঠোর নিষেধাজ্ঞা জারি রাখার সদয় সম্মতি ব্যাক্ত করেন উপস্থিত সকলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট