1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২১আগস্ট) উপজেলা সদরে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ-সভাপতি প্রফেসর আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক সালমান সাঈদ, সদস্য (দপ্তর)ইঞ্জিনিয়ার এনাম হোসেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ প্রমুখ।

মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।আজকের দিনে আমাদের সেই প্রিয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বক্তারা আরো বলেন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো.আবুল কালাম এর নেতৃত্বে  অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুশৃঙ্খল।
এর আগে মনোহরগঞ্জ উত্তর বাজার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন বালুর মাঠে সমাবেশে মিলিত হয়।
পরে অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দকে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট