1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে জনসমাগমের চেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

এক লাখ টাকা করে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন। গতকাল রোববার দিবাগত রাত ১টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে প্রলোভনে পড়া সাধারণ মানুষ শাহবাগে এসে জড়ো হতে শুরু করেন।

সোমবার সকালে অনেকেই শাহবাগে এসে জড়ো হন। সেখানে কেন এসেছেন গণমাধ্যমকর্মীরা তাদের কাছে জানতে চান। তবে তাদের বেশির ভাগই জানেন না, শাহবাগে ঠিক কী হবে। তারা বলেন, ‘তাদের এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে এজন্যই তারা সেখানে এসেছেন।’

সেখানে আসা লোকজন জনায়, ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে।

তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার করে টাকা নেয়া হয়েছে বলেও কেউ কেউ জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন গণমাধ্যমকে বলেন, ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ জমায়েত করতে অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি দেয়া হয়নি। যারা এই সমাবেশে আসবেন, তাদের এক লাখ টাকা ঋণ দেয়া হবে বলে প্রলোভন দেয় সংগঠনটি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট