1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

‘প্রত্যেকে একেক জন তারেক রহমান হয়ে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধান করবেন’

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম তার দলীয় পোলিং এজেন্টদের প্রত্যেককে এক একজন তারেক রহমান হয়ে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধানের নির্দেশনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উক্ত আসনে বিএনপির পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, এতদিনের নির্বাচন কার্যক্রম নিয়ে দলের নেতাকর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন তার ফসল ঘরে তুলতে হবে। উক্ত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ভোটগ্রহণ ও গণনা পর্যবেক্ষণের কাজে শিথিলতা সব পরিশ্রম ব্যর্থ করে দিতে পারে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে কাউকে রেখে যেতে হবে। ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার লিস্ট ধরে প্রত্যেক ভোটারের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে যেন কেউ ভুয়া ভোট না দিতে পারে।

নির্বাচনি প্রশিক্ষকরা এজেন্টদের উদ্দেশে বলেন, তাদের খেয়াল রাখতে হবে তারা সেদিন রাজার আসনে থাকবেন। যেকোনো অনিয়মের সাথে সাথে প্রতিবাদ করে তা সংশোধনের ব্যবস্থা করবেন। প্রয়োজনে পুনরায় ভোট গণনা করাবেন। সকল বিষয়ে সুনিশ্চিত না হয়ে কোনো পেপারে সই করবেন না। কয়েকশ’ পোলিং এজেন্ট এ প্রশিক্ষণে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট