1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে উপজেলা কৃষি অফিস এই মেলার আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ফল মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভিন রুহি।

উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি দেশীয় ফলের উৎপাদন, আধুনিক চাষাবাদ, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, সংরক্ষণ প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট প্রদর্শকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার তুষার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমানে দেশে ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, আনারস, ড্রাগন ফলসহ বিভিন্ন ফলের উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।”

তিনি আরও বলেন, “ফল মানুষের শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলের অপচয় রোধ ও বছরব্যাপী সংরক্ষণ নিশ্চিত করতে আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে প্রতিটি পরিবারকে বাড়ির আঙিনায় ফলের গাছ রোপণ এবং নিয়মিত দেশীয় ফল গ্রহণে উদ্বুদ্ধ হতে হবে।”

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন— উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুল হাছান চৌধুরী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক ও সুধীসমাজ।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত হরেক রকমের দেশীয় ও বিদেশি পুষ্টিকর ফলের সমাহার নিয়ে স্টল সাজিয়েছেন, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট