1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। গত বুধবার (২ অক্টোবর) প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট’ তালিকায় উঠে এসেছে তার নাম। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাহসী ভূমিকা এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর পেছনে বড় অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছেন এ তরুণ।

২৬ বছর বয়সী নাহিদ ইসলাম সমাজবিজ্ঞানের স্নাতক। গত জুলাই-আগস্টে দেশজুড়ে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। এ আন্দোলন থেকেই দাবি উঠেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।

বাংলাদেশে বছরের পর বছর ধরে অত্যাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণ প্রজন্মের মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা দেয়, নাহিদ ইসলাম তার মুখপাত্র হয়ে ওঠেন। আন্দোলন চলাকালীন তাকে গোয়েন্দা সংস্থার হাতে অত্যাচারের শিকার হতে হয়েছিল, যা নাহিদ ইসলামকে আরও বেশি পরিচিত করে তোলে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে একটি অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে নাহিদ ইসলামকে একজন উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, আমাদের নতুন প্রজন্মের আবেগ ও আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। রাজনৈতিক সহিংসতার যুগ শেষ হওয়া দরকার। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট