1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যেসব পুলিশ এখনো কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা–স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘১৮৭ জনের মতো পুলিশ সদস্য অনুপস্থিত ছিল। এরপর মনে হয় আর কেউ যোগদান করেন নি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।’

পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ সংস্কারের কাজ আজ ১লা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। সংস্কারের কাজটা আমি করছি না। এ জন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।’

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি হওয়ার পরে ইউপিডিএফ হাতিয়ার সমর্পণ করেনি। জনসংহতি সমিতি (জেএসএস) কেবল হাতিয়ার সমর্পণ করেছিল। ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা আছে। অন্যান্য যারা আছে তাদের মধ্যেও ঝামেলা আছে। তারা সবাই মিলেমিশে কীভাবে থাকতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। অনেক সময় তারা বাইরে থেকেও কিছু অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছেন। ওটা যাতে না পায় সেটার ব্যবস্থা করতে হবে।’

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আশা করছি-এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন ও ভালো হবে।’

পূজার ছুটি তিনদিন করার দাবি নিয়ে কোনো কথা আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এমনকি পূজার তিনদিন ছুটি করা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। এটা আমার আওতার মধ্যে পড়ে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট