1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

রামিসার অকাল প্রয়াণ –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
প্রতিবাদ করতে আর ভালো লাগে না,
কারণ এই দেশে চিৎকার করলেও
বিচারের দরজা অনেক সময় বন্ধই থাকে।
আইনের চোখে যেন ঘুম জমে আছে,
আর অন্যায়ের মুখে লেগে থাকে হাসি।
রোজ খবরের পাতায় রক্তের দাগ,
রোজ ছোট ছোট শিশুর কান্না—
তবুও শহর চুপ,
মানুষ চুপ,
বিবেক চুপ।
আট বছরের রামিসা,
একটা ফুলের মতো শিশু,
কত স্বপ্ন ছিল তার ছোট্ট চোখে।
কিন্তু এক নরপিশাচ ধর্ষণ করে,
ধারালো ছুরির আগাতে
তার শ্বাস কেড়ে নিলো নিষ্ঠুর হাতে।
কিভাবে পারে মানুষ
একটা শিশুর গলা কেটে ফেলতে?
কিভাবে পারে পাশের বাড়ির পরিচিত মুখ
এত ভয়ংকর অন্ধকার হতে?
আমি খবর পড়ি আর কাঁপি,
কারণ আমারও পাঁচ বছরের একটা মেয়ে আছে।
ও যখন হাসে,
আমার বুকের ভেতর ভয় জন্ম নেয়—
এই সমাজে ওকে কিভাবে বড় করবো?
স্কুলে পাঠালেও ভয়,
বাইরে খেলতে দিলেও ভয়,
মানুষ চিনতেও ভয় লাগে আজকাল।
এই দেশ কি আর শিশুদের জন্য নিরাপদ আছে?
নাকি আমরা শুধু
অপেক্ষা করছি পরের শোকবার্তার জন্য?
তবুও আমি চাই—
একদিন বিচার জাগুক,
মানুষ জাগুক,
আর কোনো বাবার বুক
এভাবে আতঙ্কে না কাঁপুক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট