1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

ক্যান্সারে আক্রান্ত বাকপ্রতিবন্ধী রুচিয়া বেগমের বাঁচার আকুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ক্যান্সারে আক্রান্ত বাকপ্রতিবন্ধী রুচিয়া বেগমের বাঁচার আকুতি, আপনার একটু সাহায্যই পারে একটি জীবন বাঁচাতে
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

একদিকে কথা বলতে না পারার দীর্ঘ নিরব বেদনা, অন্যদিকে মরণব্যাধি ক্যান্সারের তীব্র যন্ত্রণা-সব মিলিয়ে বিভীষিকাময় দিন কাটাচ্ছেন রুচিয়া বেগম। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের গজারিয়া গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুচিয়া বেগম বর্তমানে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত।
তিনি জন্মগতভাবেই বাকপ্রতিবন্ধী। মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলতে পারেন না, শুধু চোখের জলে ঝরছে বাঁচার আকুতি। অত্যন্ত দরিদ্র এই পরিবারের পক্ষে ক্যান্সারের মতো ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে নেওয়া এখন অসম্ভব হয়ে পড়েছে। অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
নিঃস্ব স্বামী হানিফ মিয়া আজ দিশেহারা। নিজের স্ত্রীকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং প্রবাসী ভাইদের কাছে সাহায্যের হাত বাড়ানোর করুণ আবেদন জানিয়েছেন।
আপনার সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতা রুচিয়া বেগমকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে।

আসুন, এই বিপদে আমরা রুচিয়া বেগমের পাশে দাঁড়াই।

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (ব্যক্তিগত): ০১৭৩৬১৬৯৪৯০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট