1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

সাড়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে বিদেশ থেকে স্বামীর পাঠানো ৫০ হাজার এনজিও থেকে তোলা ৫ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ মাহবুব রহমান নামক প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার (২২) এক কন্যা সন্তানসহ প্রেমিক সাফিন নামক যুবকের সঙ্গে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর স্বামী মাহবুবের বাবা আবুল বাশার মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পালিয়ে যাওয়ার ৫ দিনেও তাদের কোনো হদিস মিলেনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্র এবং মাহবুবের বাবা আবুল বাশার জানান, প্রায় ৬ বছর পূর্বে উপজেলার দুর্গাপুর গ্রামের ওমর ফারুকের কন্যা ফারজানা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত আড়াই বছর ছেলে মাহবুব সৌদি প্রবাসী। তার ছেলে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ছেলের স্ত্রী ফারজানা আক্তার দুর্গাপুর গ্রামের বেলালের ছেলে সাফিনের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে।
তিনি আরো বলেন ঘটনার দিন ছেলে মাহবুবের পাঠানো ৫০ হাজার টাকা ব্যাংক থেকে, এর আগে একটি এনজিও থেকে ঋণ পরিশোধের জন্য তোলা ৫ লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকরসহ ৫ বছরের কন্যা সন্তান মায়মুনা আক্তার মারিয়াকে নিয়ে গত ৭ মে ফারজানা আক্তার প্রেমিক সাফিনকে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন আমার ছেলে, স্ত্রী ও মেয়েকে হারিয়ে এখন বাকরুদ্ধ।
স্ত্রী ও শিশু কন্যাকে উদ্ধার ও প্রেমিক সাফিনকে গ্রেপ্তারসহ ন্যায় বিচার দাবি করেছেন প্রবাসী মাহবুব।
এ ব্যাপারে পালিয়ে যাওয়া এক সন্তানের জননী ফারজানা আক্তারের মোবাইলে ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মনোহরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট