
নাথেরপেটুয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মো. আহসান উল্লাহ।
যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মুখে এখন তার নাম।
এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকাই তার মূল লক্ষ্য।
এলাকার তরুণ ও মুরুব্বিদের অভিমত, সমাজসেবায় মো. আহসান উল্লাহর রয়েছে একনিষ্ঠ আগ্রহ। তাই এবারের নির্বাচনে তাকে যোগ্য প্রতিনিধি হিসেবে দেখছেন অনেকেই।