1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আজকের অঙ্গীকার — রেহানা খন্দকার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
আমাকে যদি দণ্ডাদেশ দাও!
অবনত মস্তকে মেনে নিবো।
দাও!
যে কোন শাস্তি আমায় দাও।
আমার সারে তিন হাত মাটির স্বাধীনতা আমি কিছুতেই ছেড়ে দিবোনা।
আমকে যদি ফাঁসি দাও?
তবে তাই হোক!
দ্বীপান্তর কালাপানি কিংবা
আজীবন কারাবাস!
নতমুখে শাস্তিগুহার ভেতর মাথা নোয়াবো হাজার বার।
তবু্ও কারো হাতে তুলে দেবো না
আমার সারে তিন হাত ভুমির, মানচিত্র।
আমার পতাকা।
আমার স্বদেশ।
আমার স্বপ্ন!
যতো বার নিগৃহীত হবে মানবতা ততো বার তুলে নিবো ধারালো তরবারি।
প্রতিহত করবো পরাধীনতার শিকল।
নব প্রজন্ম পরম্পরায় রক্ষা করবে যুগে যুগে প্রিয় স্বদেশ।
রক্ষা করবে সারে তিন হাত মানচিত্র।
আবার যুদ্ধের দামামা বাজুক।
তলোয়ারের ঝনঝনানি রক্তাক্ত হোক!
বিশ্ব বিবেকের দ্বার উন্মোচিত হউক।
বিস্ময়ে হতবাক হবে প্রতিটি বিশ্ব মানবতার সুক্ষ্ম নিউরন।
তবু্ও তোমরা হেরে যাবেনা হে,
নতুন প্রজন্ম।
নব উদ্যোমে গড়বে নতুন ইতিহাস গড়বে নতুন করে দেশের ভীত!
বাঘের ধাতব নখের আঁচড়ে আঁকবেনা মানচিত্র।
বিক্রি হবেনা স্বপ্ন।
স্বাধীনতা!
পতাকা!
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
প্রয়োজনে বীরের জাতি বার বার রক্ত ঢেলে রক্ষা করবে পতাকা, দেশের মাটি।
নীল গগনতলে পতপত করে উড়বে নিজের পতাকা সগৌরবে।
কপাল ভিজে যাবে রক্তঘামে।
অবিশ্রান্ত ঝিঁঝি পোকার ডাক।
ডালিম গাছের রক্তলাল ফুল।
পূর্নিমার ঝলমলে জোৎস্না রোদ্দুর পথ দেখাবে নতুন করে।
আবার হাসবে চাঁদ।
কোকিলের মাদকতা মেশানো কুহূতান।
গাঢ় লাল গোলাপ, হাস্নাহেনার সৌরভ ছড়াবে তোমাদের প্রশান্তি দেয়ার তাগিদে।
কখনো আপোষ নয়।
এই মাটি মানুষ সবাই কে রক্ষা করবে এই হোক আজকের অঙ্গীকার!
রেখা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট