1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা

মনোহরগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে বোনের কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি বিক্রির অভিযোগ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে বোনের কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি বিক্রির অভিযোগ উঠেছে। জানা যায় উপজেলার হাসনাবাদ ইউনিয়ন কমলপুর গ্রামের মৃত আলী আজমের তিন মেয়ে কুসুম বেগম, আমেনা বেগম ও জোসনা বেগমের কৃষি জমি থেকে তাদের বড় ভাই বেলায়েত হোসেন বেলাল প্রভাব খাটিয়ে কয়েক লাখ টাকার মাটি বিক্রি করে দেয়। অভিযোগ সূত্রে জানা যায় সম্প্রতি রাতের অন্ধকারে অবৈধ ভেকু দিয়ে জোসনা বেগমের জমি থেকে তার ভাই বেলায়েত মাটি কেটে নিয়ে যাচ্ছে, এসংবাদে জোসনা বেগম ঘটনাস্থলে গিয়ে বেলায়েত হোসেন বেলালকে মাটি কাটায় বাধা দিলে উল্টো হুমকি ধামকি দিতে থাকে। নিরুপায় হয়ে জোসনা বেগম ২৭ মার্চ ভাই বেলায়েতের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
জোসনা বেগম বলেন থানায় অভিযোগ দেয়ার পর সে আরো বেপরোয়া হয়ে উঠে, রাত হলেই সে মাটি কাটা শুরু করে, আমার ফসলি জমি ইতোমধ্যে পুকুরে পরিণত করেছে। তিনি বলেন গতকাল রাতে মাটি কাটা শুরু করলে পুলিশে খবর দিলে থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম ঘটনান্থলে গেলে বেলায়েত হোসেন ভেকু রেখে পালিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর পুনোরায় মাটি কাটা শুরু করে, কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছেনা। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
এ ব্যাপারে বেলায়েত হোসেনের সাথে যোগাযোগ করলে সে মাটিকাটার কথা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট