1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

সংসদ নির্বাচনে ভোট মানেন, আর গণভোট মানেন না, এটা জনগণের সাথে প্রতারণা”

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
শাহরাস্তিতে সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা-৫ আসনের এমপি মুহাম্মাদ কামাল হোসাইন
চাঁদপুরের কৃতি সন্তান ও ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মাদ কামাল হোসাইন-কে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা জামায়াত।
রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনায়তনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা ও পৌর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ছাত্রশিবিরের বিভিন্ন শাখার পক্ষ থেকে পর্যায়ক্রমে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে বর্ণাঢ্য রূপ দেয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি মুহাম্মাদ কামাল হোসাইন বলেন,
“নির্বাচনের আগে আমরা দাবী করেছি, গণভোট আগে হবে জাতীয় সংসদ নির্বাচন পরে হবে, কিন্তু আপনারা দুই ভোট একসাথে হওয়ার জন্য প্রস্তাব দিয়ে এখন সংসদ নির্বাচনে ভোট মানেন আর গণভোট মানেন না এট জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।”
তিনি সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে প্রশ্ন ছুঁড়ে বলেন, “একই মায়ের যমজ সন্তান, এক সন্তান বৈধ আরেক সন্তান অবৈধ হয় কিভাবে জাতি জানতে চায়।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, আপনারা যদি জুলাই সনদ নিয়ে তালবাহানা করেন তাহলে জনগণ ভালো করেই জানে, কিভাবে দাবি আদায় করতে হয়।”
এছাড়াও তিনি বলেন, “১৯৯৬ সালেও কিন্তু আপনারা তত্ত্বাবধায়ক সরকার কি বুঝেন নাই, পরবর্তীতে জনগণের আন্দোলনের মুখে পড়ে ঠিকই বুঝেছেন। আমরা বলব ১৮ কোটি জনগণের ৭০ শতাংশ মানুষের রায় কে উপেক্ষা করে কোন সিদ্ধান্ত নেবেন না। আমরা চাই না জুলাই বারবার ফিরে আসুক।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন,
“জুলাই আন্দোলনের হাজারো শহীদ, চোখ হারা, হাত হারা, পা হারা প্রায় ৫ হাজার পঙ্গুত্ব বরণকারী গাজী ভাই বোনেরা এখনো জীবিত রয়েছে। তারা আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদের কে ছাড় দিবে না। জুলাই আন্দোলনের শহীদের জমিনে আর কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, অনিয়ম, দুর্নীতি চলবে না।”
শাহরাস্তি উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌরসভা আমীর মাওঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মো. জামাল হোসেন, জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম, ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওঃ আবু জাফর সিদ্দিকী, কাউসার আলম, হাফেজ শাহ জালাল, ছাত্রশিবিরের সাবেক সহকারী বিদেশ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, সাবেক জেলা সেক্রেটারি জসিমুল হক পাটোয়ারী, উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওঃ মাঈন উদ্দিন, পৌরসভা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওঃ আলমগীর হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট