1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মব এক ক্যানসারের নাম” -আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
আন্দোলন, সংগ্রাম চলছে আদিকাল হতে
অন্যায় ও শোষণ, নিপীড়নের বিরুদ্ধে
যাহা ছিলো স্বাভাবিক এবং প্রত্যাশিত।
আজকাল পাল্টে গেছে সেই আন্দোলনের ধরণ
কথায় কথায় আন্দোলনের নামে সৃষ্টি করছে বিশৃঙ্খলা
হয়ে একত্রিত কিছু লোক
চাওয়া কি ন্যায়, কি অন্যায় বিবেচনা না করে
হঠাৎ সন্ত্রাসী এক কর্মকাণ্ড
যখনতখন যেখানেসেখানে
কি এক এলাহি কান্ড
যার নাম মব
শুরু হয়েছে বছর দেড়েক হতে।
চলছে যে হারে এর ব্যবহার
এখনই করা উচিত তা দমন
নয়তো ক্যানসারের মতন
বাড়লে আর চিকিৎসা করে লাভ হবেনা
ধ্বংস হবে রীতিনীতি সমাজ ও রাষ্ট্রের
যাহা কোনো ভদ্র সমাজে চলতে পারেনা।
মব আজ হয়ে উঠেছে
মামুর বাড়ির আবদার
দেখছি হচ্ছে অহরহ যেখানেসেখানে
থাকুক তাতে ইস্যু যৌক্তিক কিংবা অযৌক্তিক।
দেশে আইন আছে,আদালত আছে
আছে সমাজ বা রাষ্ট্রের রীতিনীতি
প্রয়োজন হলে যাও ভাই সেথায়
তবুও মব এর নামে
আন্দোলন সন্ত্রাস করা ঠিক না।
কারণ এটা হতে পারেনা
কোনো সভ্য সমাজ বা জাতির কাজ।
তাই ধরতে হবে শক্ত হাতে হাল
করতে হবে দমন
যেনো ভাঙতে না পারে জোর জবরদস্তিতে
সমাজ বা রাষ্ট্রের প্রচলিত বিধি-বিধান
করে যখনতখন যেখানেসেখানে সৃষ্টি মব।
এ ক্যানসার যদি না যায় থামানো এখনই
এ প্রজন্ম তো বটেই
ভবিষ্যৎ প্রজন্মও যাবে রসাতলে।
তাই বলি ভাই
নয় কোনো ভয়
আছে যার যতোটুকু সামর্থ্য
দাঁড়াও রুখে সেখানে
যেখানে যখন করবে সৃষ্টি
মব নামক সন্ত্রাসী কর্মকাণ্ড।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট