1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএনপি নেতা মোবারক উল্লাহ মজুমদারের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪নং উত্তর ঝলম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোহরগঞ্জ উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বিশিষ্ট শিল্পপতি মরহুম মোঃ মোবারক উল্লাহ মজুমদারের কবর জিয়ারত করেছেন দলের নেতাকর্মীরা।

গত ২৫ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি লাকসাম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুম মোবারক উল্লাহ মজুমদার একজন সফল শিল্পোদ্যোক্তা ছিলেন। জীবদ্দশায় তিনি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-মামটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মামটেক্স কম্পোজিট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী, মজুমদার এগ্রো অ্যান্ড ফিশারিজের স্বত্বাধিকারী এবং ফোরাত কর্পোরেশনের স্বত্বাধিকারী।

২৭ মার্চ শুক্রবার মরহুমের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও শিক্ষামন্ত্রী জনাব আ ন ম এহসানুল হক মিলন (এমপি)। এসময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, “মোবারক উল্লাহ মজুমদার ছিলেন দলের দুঃসময়ের একজন নির্ভরযোগ্য সহযোদ্ধা। দলের প্রতি তাঁর অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

কবর জিয়ারত উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় দেবপুর জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান সুমনসহ পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মরহুমের ছোট ভাই মোঃ গিয়াস উদ্দিন সৈকত, যিনি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পিতৃতুল্য বড় ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার কান্না ছুঁয়ে যায় উপস্থিত সকলকে। এক পর্যায়ে সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

মরহুম মোবারক উল্লাহ মজুমদারের মৃত্যুতে এলাকাবাসী একজন সফল উদ্যোক্তা, সমাজসেবক ও রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়েছে—এমনটাই মনে করছেন স্থানীয়রা। তাঁর কর্ম ও অবদান দীর্ঘদিন স্মরণে রাখবে মনোহরগঞ্জবাসী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট