1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়ায় জেলা বিএনপির গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। ৮ ডিসেম্বর সোমবার বাদ আসর বগুড়া জেলা বিএনপি আয়োজিত শহরের আলতাফুনেছার খেলার মাঠে গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষ এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আলতাফুনেছার খেলার মাঠে জামায়াতের সাথে আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল কমির বাদশা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীনতা দেখিয়েছেন। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে। নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। দেশমাতার অসুস্থতার কারণে সমগ্র দেশবাসী দোয়া ও প্রার্থনা করছেন। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু-ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন। পরে গণ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী। দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, কাজি রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এড. পিপি আব্দুল বাছেদ, মোরশেদ মিল্টন, আব্দুল মুহিত তালুকদার, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, ডা. শাহ মো: শাজাহান আলী, সাবেক পিপি এড. সাইফুল ইসলাম, এড. মোজাম্মেল হক, এড. রফিকুল ইসলাম, জেলা বিএনরি সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহিন, এনামুল হক নতুন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীল আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনসহ বগুড়া জেলা বিএনপির ২৪টি ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট