1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কথায় নয়, কাজের মাধ্যমে নারীর স্বাধীনতা প্রমাণ করব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীর স্বাধীনতার বিষয়টি কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব, কথায় নয়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ‘বন্দি করা হবে’– এমন অপপ্রচার চালানো হচ্ছে। কাজের মাধ্যমেই সব অপপ্রচারের জবাব দেব। তিনি বলেন, অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। জনগণ এমন সরকার চায় না, যাদের মদদে চাঁদাবাজি হবে।

গতকাল রাজধানীর ভাসানটেকে ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বথা বলেন। আজ শনিবার দলটির মজলিসে শূরার সমাপনী অধিবেশনে নির্বাচনী কর্মপরিকল্পনা অনুমোদিত হবে। অমুসলিম ও নারীদের নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত হতে পারে এ অধিবেশনে।

সমাবেশে জামায়াত আমির বলেন, ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার। এখানে কোনো জবরদস্তি চলবে না। আগামী নির্বাচনে জামায়াতের হয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কেউ কেউ সংসদ সদস্য পদে লড়াই করবে। এর মাধ্যমে জাতিকে আমরা ঐক্যের জায়গায় আনতে চাই।

ভাসানটেকের বিআরপি মাঠে দাঁড়িপাল্লার দলের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষে ভোট চান শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আশা ছিল ফ্যাসিবাদ খতম হবে। কিন্তু একাংশ বিদায় নিলেও এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে।

ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিবার্চনের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণ যে দলকে সমর্থন করবে, ভোটে বাছাই করে নেবে, তাদের অভিনন্দন জানানোর জন্য জামায়াত এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। যদি জনগণ জামায়াতকে বেছে নেয়, তাহলে রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব– আপনারাও সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেশ গড়ব।

বিএনপি আগেই জানিয়েছে, নির্বাচনে জয়ী হলে জামায়াত বাদে ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গঠন করবে। দলটির এই অবস্থানের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন, ‘তাদের বিনয়ের সঙ্গে বলব, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় জামায়াতকে নির্বাচিত করে, আমরা আপানাদেরকে বাদ দেব না।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, জনগণের ম্যান্ডেট পাবে না চিন্তায় কোনো কোনো জায়গায় পুরোনো সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জামায়াতের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে। কোথাও মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট