1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লাকসামে গাজীমুড়া কামিল মাদ্রাসায় ছাত্রশিবিরের সাধারণ সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা শাখায় ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে ডঃ সরওয়ার সিদ্দিকী ইসলামী অনুশাসনের মাধ্যমে কল্যাণমূখী সমাজ বিনির্মাণে নৈতিক চরিত্র সম্বলিত সুনাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে নিজেদের গড়তে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।

ছাত্রশিবিরের লাকসাম শহর শাখা সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মু. মিজানুর রহমান, জেলা অফিস সম্পাদক সাফায়েত উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের আমির সাইফুল ইসলাম খোকন।
এ সময় ছাত্রশিবিরের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা শাখার নেতা-কর্মী ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট