1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে আটক নিয়ে ধূম্রজাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে বিকেলে একটি খবর ছড়িয়ে পড়ে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। ফলে আটকের বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়েছিলেন, সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি।

সপ্তাহ দুয়েক আগে মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এক চিঠিতে ব্যাংকগুলোকে এ দুজনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যাবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয়।

গত বছরের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচনায় আসেন আরাফাত। নির্বাচনে অংশ নিয়ে হামলার শিকার হয়েছিলেন প্রতিদ্বন্দ্বী হিরো আলম। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ শেখ হাসিনা করে দেশ ছেড়ে পালালে তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেন।

কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। এদেরই একজন আরাফাত। আজ আরাফাতের আটকের খবরে হিরো আলমও মিষ্টি নিয়ে প্রথমে গুলশানের পথে, পরে পথ থেকেই ডিবিতে আছেন শুনে সেদিকে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। জানতে চাওয়া হলে হিরো আলম বলেন, তাকে হত্যাচেষ্টায় আরাফাতের বিরুদ্ধে আগামীকাল মামলা করবেন তিনি।

এরপর রাত সাড়ে ৮টার দিকে আরাফতের বিষয়ে আপডেট জানতে মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য তার কাছে নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট