1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

বন্যার্তদের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন।

এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো অতিব জরুরি হয়ে পড়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও সচেতন নাগরিকদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট