1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) গভীর রাতে বাড়ি থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (১ জুন) রাতে লাকসাম উপজেলার হারাখাল গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও চিত্র ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে আর্জেন্টিনার জার্সি পড়া এক তরুণীকে কাঁধে করে নীচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে বেশ কিছু লোকজনের উপস্থিত দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকসাম উপজেলার হারাখাল এলাকার ওই তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়েই পূর্ব পরিচিত। এক পর্যায়ে দুজন পালিয়ে বিয়ে করেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ দুজনের অবস্থান শনাক্ত করে মাসুদ রানাকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। ওই অপহরণ মামলায় মাসুদ রানা সম্প্রতি জামিনে বের হন। গত সোমবার রাতে মাসুদ লোকজন নিয়ে এসে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ওই তরুণীকে নিয়ে যান।

ওই ছাত্রীর মা বলেন, গভীর রাতে মাসুদসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে। পরে জোরপূর্বক তার মেয়েকে নিয়ে যায়। হামলার সময় নগদ ১৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও তিনি জানান।

লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী বলেন, ওই ছাত্রীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে আবার মাসুদ তাকে নিয়ে নিয়ে যায়। ওসি আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ দিয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট