1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পথসভা ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে) বিকেলে উপজেলার এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি লাকসাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভা ও যোগদান অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এনসিপি লাকসাম উপজেলা প্রধান সমন্বয়কারী আল-মাহমুদ (ফজলে রাব্বি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তি আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশনে এনসিপি’র মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

অনুষ্ঠানে জাহিদুল হক, তারেক রহমান, ইয়াছিন মিয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, ডা. হিমেল, ফারুক রাফি, এমদাদ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মাহিন ফারাজির নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, জাতীয় নাগরিক পার্টি লাকসাম উপজেলা সদস্য সচিব এবং নরপাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় ছাত্রশক্তি লাকসাম উপজেলা দায়িত্বশীল মেজবাহ উদ্দিন সিয়াম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট