1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘”দেশে বিচারহীনতার কারণে মানুষ এখন আর খুন, ধর্ষণের বিচার চায়না। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে।
বুধবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির এই নেতা।
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‎বেগমপাড়ায় আমাদের কোনও বাড়ি নেই। নেই কোনও গাড়ি। আমাদের মুরুব্বিদের অনেকেরই বেগমপাড়ায় বাড়ি গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। এ দেশের সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নেয়। আমাদের সন্তানরা দেশে পড়ালেখা করলেও মুরুব্বিদের সন্তানরা বিদেশে গিয়ে পড়ালেখা করে। এই ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে পাল্টাতে হবে। এ জন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’
‎তিনি বলেন, ‘বেকারমুক্ত বাংলাদেশ চাই। এ দেশের যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রত্যেকটি সেক্টরে মেধাবীদের স্থান করে দিতে হবে। প্রাইভেট সেক্টরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এসএমই সেক্টরকে আরও গতিশীল করতে হবে। আর এ জন্য আগামী বাজেটে এ দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। যাতে আমাদের সন্তানদের বিদেশে গিয়ে পড়ালেখা করতে না হয়। দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিকায়ন করতে হবে।’
‎‎এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‎মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ওপর গুরুত্ব আরোপ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা মাদক ব্যবসা করে, তারা দেশ ও জাতীর শত্রু। তারা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পুলিশ আর মাদক ব্যবসায়ী একসঙ্গে চলতে পারে না। আমরা বিভিন্নভাবে জানি, যারা মাদক কারবারে জড়িত, তারা থানায় এসে দালালিও করে। এ জন্য পুলিশকে আরও আধুনিকায়ন করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স হতে হবে।’
মনোহরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদের সভাপতিত্বে ও মনোহরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের পরিচালনায় পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম, এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহ, এনসিপির মনোহরগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, জয়নাল আবেদীন শিশির, নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সমন্বয়ক আরিফুল ইসলাম, রিফাত রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট