
আমার দুঃসাহস কখনো হয়নি
লিখবো জীবন্ত এক কিংবদন্তীকে
নিয়ে কালোত্তীর্ণ সন্জিবণী
ভাষা রুদ্ধ করেছিল এই পৃথিবীকে;
ভয়ের কারন হয় যদি ভুল!
বেগম খালেদা জিয়া পুতুল।
অবিভক্ত বাংলার শিলিগুড়ি
বহুদিন পরে মনে পড়িছে তোমাকে
বাংলা মা দিয়েছিল হাতে খড়ি
রাজ সিংহাসন স্বর্গ মর্তলোকে
আমি কবি মিথ্যা বলিনি একচুল
সর্বগুনে গুণান্তিত মাটির পুতুল।
তোমার ছোঁয়ায় পরশ পাথরের মত
মণি মাণিক্য জিয়াউর রহমান,
বাঙালির মুক্তি সংগ্রাম রক্তন্সাত
স্বাধীনতার ঘোষণায় আমরণ।
মৃত্যুকে অমরত্বের সম্মান দিয়া
ধরাধাম ছাড়লেন খালেদা জিয়া।
আগামীর বাংলাদেশ বিনিরমাণে
দেশনেত্রীর স্বপ্ন আপোষহীন
যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান
সোনার বাংলাকে করবে রঙিন।
মৃত্যুর অমোগ নিয়মের ম্যারপ্যাচে
ইতিহাসের পাতায় খালেদা জিয়া।
এই বাংলাকে ভালোবেসেছিলে
খাঁটি বাঙালীয়ানায় আমরণ
যুগে যুগে ফ্যাঁসিবাদ রুখে দিলে
কিংবদন্তি তুমি আপোষহীন,
শাসন শোষণ নির্যাতনে অতুলনীয়া
দেশনেত্রী বেগম খালেদা জিয়া।