1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃষ্টির দিনে –সৈয়দ ইসমাইল হোসেন জনি  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বড় ব্যবধানে জিতলেন আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষ বিজয় লাভ করেছে। এ আসনে ১ লাখ ৪০ হাজার ৪২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম (লাকসামে ৬৫,৬৮২, মনোহরগঞ্জে ৭৪,৭৪৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৩৩২ ভোট (লাকসামে ৩৮,৮৪৫, মনোহরগঞ্জে ৫৫,৪৮৭)। ৪৬০৯৪ ভোটের ব্যবধানে জিতলেন আবুল কালাম (চৈতি কালাম)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের দুটি উপজেলার ১৩৪টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৬৭৮। লাকসামে ২ লাখ ৪৩ হাজার ৩৬৪ ভোটের মাঝে মোট ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৯৯৩। শতকরা হারে ৪৬.০২ শতাংশ। মনোহরগঞ্জে ২ লাখ ২৪ হাজার ৮ ভোটের মাঝে মোট ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৭০। শতকরা হারে ৬২.৯৮ শতাংশ। বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ৯৬৩। তন্মধ্যে লাকসামে ৩ হাজার ১৭৬ ও মনোহরগঞ্জে ৩ হাজার ৭৮৭ ভোট। লাকসামে বৈধ ভোট ১ লাখ ৮ হাজার ১৭ ও মনোহরগঞ্জে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ২৮৩।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট