1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জে বিএনপি প্রার্থী আবুল কালামের কর্মিসভা অনুষ্ঠিত

 মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লা -৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম শুক্রবার (২৩ জানুয়ারি) মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের বিভিন্ন স্থানে কর্মিসভা করেন।

এ সময় তিনি বলেন-আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সর্বস্থরের মানুষের সাথে সর্বস্থায় ভালো আচরণ করে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে হবে। জনগণের সাথে জবাবদিহিতা মূলক মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে। সকল অপশক্তিকে মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সর্বোপরি কথা হলো ধানের শীষে ভোট দিলে,পাঁচ বছর নিরাপদে রাখতে আমরা বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক রিনা আক্তার,সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, ওলামা দলের আহবায়ক মাওলানা মহিন উদ্দিন, সদস্য সচিব মাওলানা শামীমসহ মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট