1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে জামায়াত জোটের ১০ দল—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলন জোটে না ফিরলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ছাড়ার ঘোষণার পর শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। ওই বৈঠক শেষে বেলা ১২টার দিকে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন জুবায়ের।

তিনি জানান, ১১ দলের সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যে আসনগুলো চূড়ান্ত করা হয়েছিল, সেগুলো এখনো ফাঁকা রয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে ১০ দল।

জুবায়ের আরও বলেন, শেষ পর্যন্ত যদি ইসলামী আন্দোলন জোটে না আসে, তাহলে ফাঁকা রাখা ৪৭টি আসনে নিজেদের প্রার্থী দেওয়ার বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করা হবে। এ সিদ্ধান্ত নেবে ১০ দলের লিঁয়াজো কমিটি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের শীর্ষ নেতারা ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ–কে জোটে রাখার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট