1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে ভূমি মেলা উদ্বোধন মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে স্বামী–স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া দক্ষিণ আদর্শ থানা শাখার কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন হয়েছে। টঙ্গীর বস্তিগুলোতে বিলাসবহুল কক্ষে যুক্ত পালানোর সুড়ঙ্গ, গ্রেপ্তার ৮৫৯ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে পারেন জুনের প্রথম সপ্তাহে ১১ দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় সমাবেশে মাননীয় বিরোধীদলীয় নেতা প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী নৈতিক ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে আদর্শ নাগরিক তৈরি সম্ভব নয় -অধ্যাপক জাহাঙ্গীর আলম

গত ১৭ বছর যুবসমাজ ভোট দিতে পারেনি: সেলিম মাহমুদ  

 শাহাদাত হোসেন:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম মাহমুদ,র নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে  প্রচারণা শুরু করেন । এতে অন্তত শতাধিকমোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার  (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের  গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে বাইশগাঁও বাজারে   এসে শেষ হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলনের  বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে হাতপাখা  প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এসময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান সেলিম মাহমুদ । শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম মাহমুদ । তিনি বলেন গত ৫৩ বছর আমাদের কাঙ্খিত মনের আশা কেউ পূরণ করতে পারেনি কোন সরকার । ‌‘আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।’ তিনি বলেন -সারা দেশের মানুষ পরিবর্তনের পক্ষে মাঠে নেমে এসেছে। তারা সন্ত্রাস,দূর্ণীতি,চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তিনি বলেন -আজকের মোটর সাইকেল শোভাযাত্রা, আমাদের বিজয়ের প্রাথমিক জানান দেওয়া। ইনশাআল্লাহ, লাকসাম মনোহরগঞ্জ বাসি হাতপাখা মার্কায় ভোট দিয়ে চুড়ান্ত বিজয় করবেই। এই সময় উপস্থিত ছিলেন, নেচার উদ্দিন সুমন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও সমন্বয়-কুমিল্লা ০৯ সংসদীয় আসন, নির্বাচন পরিচালনা কমিটি আব্দুল জলিল, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ১ নং বাইশগাঁও ইউনিয়ন পরিষদ মাওলানা মাহবুব আলম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১ নং বাইশগাঁও ইউনিয়ন  মুহাম্মদ নজরুল ইসলাম প্রকাশনা সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা দক্ষিণ ও সহ প্রচার সমন্বয়- কুমিল্লা ০৯ সংসদীয় আসন, নির্বাচন পরিচালনা কমিটিমাওলানা জহিরুল ইসলাম,মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা সানাউল্লাহ মোহাম্মদ মনির হোসেন ডাঃ হুমায়ুন কবির, ইকবাল মাহমুদ, কাউসার আলম,কামরুজ্জামানসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট