1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সব ধর্মের মানুষ এক পরিবার হয়ে বাঁচতে চাই: শামীম সাঈদী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝ ছেলে শামীম সাঈদী বলেছেন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান-সবাই মিলে একটি পরিবার হিসাবে বাঁচতে চাই। সংখ্যালঘুদের ওপর যে কোনো প্রতিবন্ধকতা দূর করতে চাই। বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বন্দরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামীম সাঈদী আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামী কখনো অমুসলিমদের ওপর নির্যাতন বা সম্পত্তি দখলের ঘটনা ঘটায়নি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী যখন সংসদ-সদস্য ছিলেন, তখন হিন্দু সম্প্রদায়ের লোকজন ডিমের কুসুমের মতো নিরাপদে ছিলেন। তিনি দাবি করেন, জামায়াতকে ভুলভাবে পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয়। দলটি কখনোই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বা ব্যবসায়িক সম্পর্ক রাখে না। মুসলিম লীগ রাজাকার ছিল, জামায়াত নয়। ইসলামের কথা বললেই কেউ রাজাকার হয়ে যায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতারাসহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন দিলিপ সিকদার বুলু, নারায়ণ চন্দ্র ডাকুয়া, তাপস মজুমদার, সমির বাবু, মানিক সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট