1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মনোহরগঞ্জে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দুইজন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
জানা যায়, গত ১৭ আগস্ট উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএনপির সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিমের কন্য সামিরা আজিম দোলার মৈশাতুয়া ইউনিয়নের বিভিন্নস্থানে পথ সভা চলাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২০ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূইয়া দোলন, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিএনপির নামে সভা সমাবেশ করায় দলের সুনাম ক্ষুন্নসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী হয়েছে। তাই জহিরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলমকে সাতদিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূইয়া দোলন।
জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন -আমরা সকলকে নিয়ে বিএনপি করতে চাই। তবে তা হতে হবে শৃঙ্খলার মধ্যে। আমরা উপজেলা বিএনপি অবগত নয়,তারা মৈশাতুয়া ইউনিয়নে এমন কর্মসূচি পালন করেছে। এতে আমাদের দলের বদনাম ও সুনাম নষ্ট হয়েছে।তিনি দলের শৃঙ্খলা মেনে সকল নেতাকর্মীদেরকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্যও অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট