1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্বাধীনতা তুমি কার? –মীযানুর রহমান

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
স্বাধীনতার অমৃত স্বাদ পারিনি আমরা নিতে
চেটেপুটে সাবার করেছে সব মোড়ল বাবু ওরা
কেবল আমরা খানিকটা ঘ্রাণ নিয়েছি স্বাধীনতার
সে ঘ্রাণেই আছি প্রতিক্ষারত হয়ে,যদি—-
বেঁচে যাওয়া কিছু উচ্ছিষ্ট স্বাধীনতাই জোটে,
আহা সে-কি এক,প্রতিক্ষা আমাদের…!
তিপ্পান্ন বছর ধরে পিপাসিত আমরা
স্বাধীনতার ঘ্রাণ নেবো বলে।
কিন্তু হায় আ—র স্বাধীনতা!
যাদের আবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়
স্বাধীনতা চায়,কিংবা অধিকার,তাদের আর—
যায়না পাওয়া লাল-সবুজের মানচিত্রে!
হয়তো মোড়লদের তীরে হয় জর্জরিত,
নয়তো স্বদেশী শুত্রু বানিয়ে,ঝুলিয়ে দেয়ার
বড়সড় আয়োজন উদযাপিত হয়…..!
অপরাধ একটাই……ছোটো জাতের জাত
তোদের আবার স্বাধীনতা কিরে?
গোলাম হয়ে আছিস,থাকবি,এইতো অনেক…
আবার অধিকার…।
কেউ চোখ তুলবি তো,পাক-পেয়াদা দিয়ে
চাপকে পিঠের ছাল তুলে নেবো,
গোলামের জাতি-গোষ্ঠী…
তবে মোড়লী অগোচরে বড্ড জানতে ইচ্ছে করে
স্বাধীনতা তুমি এসেছিলে কার হাত ধরে?
কোনো মোড়ল তন্ত্রে?নাকি প্রজাতন্ত্রে?
কেন তাহলে পারিনা আমরা
তোমার স্বাদ নিতে বুক ভরে?
একি তোমার ব্যর্থতা?
নাকি খাঁচায় আটকে যাওয়া পাখির মতো
তুমিও কাতরিত!
স্বাধীনতা তুমি নামেই শুধু স্বাধীনতা…..
বাস্তবে তুমাতেও বইছে পরাধীনতা!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট