1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সম্পর্কের ইতি — লুবনা জেরিন সীমা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে
আজ তোমার আমার মাঝে
যতটুকু সম্পর্ক ছিল
তা আজ বিলিন হতে চলছে।
ভেবেছিলাম আবার আমরা
সম্পর্কের জোরা লাগাবো
যতটুকু বলার বাকি ছিল
সেটুকু আর কদিন পরে বলে দেবো
কিন্তু তুমি আজ সকল সম্পর্কের
উর্ধ্বে চলে গেলে।
দিয়ে গেলে ধুধু মরুভূমিচর
কি নিয়ে থাকবো আমি বলতে পারো ?
যতটা ব্যথা দিয়েছিলে বাস্তব জীবনে
তারচেয়ে বেশি ব্যথা দিয়ে চলে তুমি গেলে।
চাওয়া পাওয়ার হিসেব কষে দেখি
আজ আমি নিঃস্ব কেবলই একজন অসম্পূর্ণ নারী।
কিন্তু কোথায় তুমি আজ!
শুধুই অদৃশ্য এক ছায়া হয়ে আছো।
ভেবেছিলাম তুমি এসে বলবে
এসো অনেকতো হলো দূরে থাকা এবার এস আমরা বিরহের অবসান শেষ করি,
আবার আমরা মিলেমিশে সংসার করি।
সেখানে তুমি আজ বাকরুদ্ধকর
আর আমিও শ্বাসরুদ্ধকর।
ভালো লাগেনা আজ কোনকিছু তুমি ছাড়া
কোথায় আশ্রয় নেবো তাও ভেবে পাইনা।
তুমি কি সবই ভুলে গেলে কি কথা হয়েছিল তোমার আমার মাঝে,
বলেছিলে মাত্র আর কটাদিন বাকি
দেখতে দেখতে সময় এসে যাবে।
তোমার আমার এইযে দূরে থাকা
এটা তেমন কোন দূরত্ব নয়
যেদিন তোমার কাছে আসবো
হাতজোর করে বলবো
আর কোনো অভিমান নয়
আর ভুল হবেনা
বিগত দিনগুলোতে যে ব্যথা দয়েছি
সেটা আমি শুধরে দিতেই এসেছি।
দেখ তোমারই দ্বারে হাত বাড়িয়েছি
বিগত দিনের সব কথা
ভুল নির্বাচন, ভুল ব্যাক্ত,
ভুল সিদ্ধান্ত, সবই ছিল ভুল,
আজ থেকে নতুন জীবন শুরু করবো
অতীত ভুলে নতুনকে স্বাগত জানাবো
চল আমরা আমাদের সঠিক সিদ্ধান্ত
বাস্তবায়ন করি।
সেসব না করে সমস্ত প্রতিশ্রুতি ভুলে
তুমি চলে গেলে না ফেরার দেশে
দিয়ে গেলে শুধুই অনন্তকাল অশ্রুধারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট