1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরার অধিবেশন সম্পন্ন ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি_গঠন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে মজলিসে শূরার সদস্য নির্বাচন, শপথ এবং ২৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন সম্পন্ন হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের পুননির্বাচিত আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় গতকাল রাত ৮ টায় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরী মজলিসে শূরার ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য মো.আব্দুর রব। অধিবেশনের শুরুতে নির্বাচিত,মনোনিত শূরা সদস্যগণ শপথ গ্রহণ করেন।শপথ পড়ান মহানগরী আমীর।
মজলিসে শূরার সদস্যদের সাথে পরামর্শ করে মোহাম্মদ সেলিম উদ্দিন ২০২৫-২০২৬ সেশনের জন্য সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে নায়েবে আমীর ও ড. মুহাম্মদ রেজাউল করিমকে সেক্রেটারি এবং মাহফুজুর রহমান,নাজিম উদ্দিন মোল্লা ও ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাতকে সহকারী সেক্রেটারী করে ২৫ সদস্য বিশিষ্ট মহানগরীর কর্মপরিষদ সদস্যের নাম ঘোষণা করেন।
মহিলাদের নিয়ে পৃথক মহিলা বিভাগীয় মজলিসে শূরা এবং মহানগরী মহিলা কর্মপরিষদ গঠন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট