1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় গফরগাঁওয়ে প্রতিবাদী পথসভা

মামুন বিন হারুন ময়মনসিং প্রতিনিধি: 
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮০ বার পড়া হয়েছে

মামুন বিন হারুন ময়মনসিং প্রতিনিধি:  আজ ২৭ সেপ্টেম্বর ২৪ খ্রি. (শুক্রবার) আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এবং মাসিক আল মুনাদী পত্রিকার যৌথ সহযোগিতায় ভারতে মহানবী স. কে কটুক্তি করার প্রতিবাদে গফরগাঁওয়ে সর্বস্তরের জনতার উদ্যোগে একটি প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় বক্তারা বলেন,
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রিয় রাসুল (সা.) এর নামে কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বক্তারা আরও বলেন, ‘গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেফতার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।’

উক্ত পথসভা থেকে নিম্নোল্লিখিত দাবি জানানো হয়েছে।
১। ভারতের পুরোহিত এবং সাংসদকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
২। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিকভাবে ভারতকে ব্রাশফ্রায়ার আইন প্রণয়নসহ দোষীদের বিচারের আওতায় আনতে চাপ প্রয়োগ করতে হবে।
৩। আসাদ নূরসহ সাম্প্রতিককালে যে সমস্ত ব্লগার নবী সা. কে নিয়ে কটুক্তি করেছে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
৪। ২০১৩ এর আগ পর্যন্ত যারা নবীজি স. কে নিয়ে কটুক্তি করেছে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৫। বর্তমান এবং ভবিষ্যতে কেউ যেন আমার নবী সা. সম্পর্কে কটুক্তি করতে না পারে সেজন্য সর্বোচ্চ ব্রাশফায়ার আইন প্রণয়ন করতে হবে।

ডেন্টিষ্ট ইমরান হোসাইনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, মুফতি ইমরান হোসাইন আজাদ, ফারহান ফরিদ, মুফতি ইসমাঈল হোসাইন, মাওলানা শাকের আহমেদ, শহিদুল্লাহ প্রমুখ। এবং দূরে থাকার কারণে উপস্থিত হতে পারেননি আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির এবং সংগঠনটির সহ সভাপতি মামুন বিন হারুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট