1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকতে হবে-ড.সরওয়ার উদ্দিন

আবদুল বাকী মিলন
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। হালাল ব্যবসার মাধ্যমে একজন মুমিন তার জীবনকে আল্লাহর সান্নিধ্যে নেওয়া সহজ।কিন্তু অনৈতিক ভাবে ব্যাবসা করা মানে সুদের সমতুল্য।তাই আমাদের সকলকে কুরআন ও সুন্নাহ এর ভিত্তিতে ব্যবসায়ীদের জীবন পরিচালনা করতে হবে।

রবিবার দুপুর ২টায় কুমিল্লার মনোহরগঞ্জ  উপজেলার লক্ষণপুর বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেরারী ও কুমিল্লা ৯আসন থেকে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন – আপনারা কাউকে চাঁদা বাজি করতে দিবেননা , অন্যায় ভাবে কেউ চাঁদা দাবি করতে আসলে তাকে ধরিয়ে প্রশাসনের কাছে দিতে হবে।ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়া যাবেনা, আপনারা হালাল ভাবে ব্যাবসা করবেন এবং সঠিক পরিমাপে মালামাল দিবেন।তাহলে আপনাদের ব্যাবসা হালাল হবে। এক্ষেত্রে আপনাদের সামগ্রিক সহযোগিতার জন্য জামায়াত -শিবির সর্বদা আপনাদের পাশে আছে ও থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষনপুর ইউনিয়ন শাখার আমির মো. ফয়েজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমির জয়নাল আবদীন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, ব্যবসায়ীর মধ্যে বক্তব্য রাখেন মুরাদ হোসেন,মাস্টার শাহাদাত হোসেন, রবিউল ইসলাম রুবেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষনপুর ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার জাহান,শ্রমিক কল্যান প্রেডারেশন এর সভাপতি মোঃ সহিদ লাদেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আলী প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন মো.হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট