1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা: বিবিসিকে জয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটল, তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের মায়ের প্রসঙ্গে জয়ের মূল্যায়ন, তিনি যখন (২০০৯ সালে) বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন এটি প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র ছিল। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘগুলোর মধ্যে একটি। তার নেতৃত্ব ছাড়া এটি সম্ভব ছিল না… কিন্তু যাই হোক, মা খুবই, খুবই হতাশ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনে আজ সোমবার পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা। সে ও তার বোন শেখ রেহানাকে বহন করে ঢাকা থেকে ভারতের ত্রিপুরায় নিয়ে যায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার।

শেখ হাসিনার সর্বশেষ অবস্থান সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের হিন্দনে বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনার বিমান। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নামেন শেখ হাসিনা।

বিবিসিকে সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন, তার মা গতকাল রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট