1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

আকাঙ্ক্ষারা উদগ্রীব” –রেশমা বেগম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
মহান বিজয় এসেছো তুমি ভুবন কাঁপিয়ে,
জমিন দাপিয়ে, রক্তগঙ্গা বয়ে দিয়ে,
স্বর্ণালী কোমল প্রভা নিয়ে,
আকাঙ্ক্ষারা উদগ্রীব হয়ে ছটফট করে
সময়,অসময়ের আগন্তুক হয়ে।
উন্মুক্ত নীলাভ আকাশে উড়তে চাই
বিশুদ্ধ বাতাসে প্রাণবায়ু ভরাতে চাই,
বাংলা মায়ের মুখ গৌরব উজ্জ্বল দেখতে চাই
সু-সন্তানের সুকর্মের প্রদীপ্ত আলোক শিখায়।
শুদ্ধ-পবিত্রতায় নির্মল হোক ধোঁয়াশা,
আঁধারের পঙ্কিল,অসহিষ্ণু চলন গতি,
অসামঞ্জস্য,অবাঞ্চিত মূল্যবোধ নিপাত যাক
সার্বিক কাঠামোর মূল নির্যাস থেকে
অনতি বিলম্বে।
সবুজ শ্যামলিমায় দেখতে চাই নব উদ্যোমে
দৃষ্টিনন্দন প্রাপ্তির ‘সাফল্য’ চূড়া-শিখরে,
অপরূপা সোনার বাংলা বল্গাহীন হরিণের
ন্যায় অসীম দুর্জয়ে সার্থকতার কর্ম-কল্পে।
নয়নের সীমানায় অবিরত ভাসুক সরোবরের
লালপদ্ম খানি, বাংলার বুকে নিশ্চিন্তে
নিঃশ্বাস ফেলতে চাই , সুখের নিবাসে
মরতে চাই।
অনাদৃত শূন্যতা যেন ভরে ওঠে
পূর্ণতা-প্রাপ্তিতে–
সৎপথে-সৎকর্মের অমৃত সুধা পান করে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট