1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

ক্ষমা কর আমাকে শরিফ ওসমান হাদী – এবিএম সোহেল রশিদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
প্রসারিত হাত তো নয় সত্যের প্রতিধ্বনি
ইতিহাসের দরকষাকষিতে তুমি দ্রোহের স্লোগান
আগুনঝরা মিছিলে নড়বড়ে মসনদ
চেয়েছি থামুক বিরোধ, থামুক মৃত্যুর হুংকার!
আজরাইলের সাথে আলিঙ্গন না হোক তোমার
তুমি বীর, তুমি বাংলাদেশ, নীচু করনি মাথা
তুমি ঘোর কাটা এক ভোর, নতুন সূর্যোদয়—
তুমি তাড়াও গাঢ় অন্ধকার, জাগাও তরুণ প্রাণ
তুমি তারুণ্যের বিজয়, ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রলয়।
তুমি বিদ্রোহী নজরুল, কবিতার বাংলাদেশ
তুমি সাহসের অবশেষ, কেন হলে নিরুদ্দেশ
তুমি দেশপ্রেমের জায়নামাজ, ইনকিলাব জিন্দাবাদ
তুমিহীন স্বদেশ! তবে কি আবার সন্ত্রাসের চাষাবাদ।
ক্ষমা কর আমাকে
শরিফ ওসমান হাদী
এবিএম সোহেল রশিদ
সশ্রদ্ধ শ্রদ্ধা তোমাকে।
◾এবিএম সোহেল রশিদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট